খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ৩ই ডিসেম্বর ২০২৪, ৪:২৩ পিএম
খাগড়াছড়িতে ব্রিজের নিচে ৮০ লাখ টাকা ব্যয়ে অপরিকল্পিত ড্রেন নির্মাণ করেছে খাগড়াছড়ি পৌরসভা। বিষয়টি নিয়ে রীতিমতো হতবাক পৌর শহরের বাসিন্দারা। স্থানীয়রা বলছেন, পৌরসভার প্রকৌশল বিভাগের তদারকিতে এমনটি ঘটেছে। তবে বিষয়টি অজান্তে হয়েছে বলে জানিয়েছেন নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম।
সরেজমিনে দেখা গেছে, পৌর শহরে খাগড়াছড়ির মহিলা কলেজ সড়কের অপর্ণা চৌধুরী পাড়া এলাকায় এমন ঘটনা ঘটেছে। ব্রিজের নিচ দিয়ে চলে গেছে ড্রেন। কিন্তু এ ড্রেনের সঙ্গে উন্নয়নের কি সম্পর্ক বা এর কার্যকারিতা কি, সে সম্পর্কে কিছুই জানে না পৌরবাসী।

মন্তব্য