খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ১৮ই ডিসেম্বর ২০২৪, ৩:৫৪ পিএম
পানছড়ি উপজেলার সদর ইউনিয়ন বিএনপির তৃণমূল পর্যায়ে সংগঠনকে সুসংগঠিত করার লক্ষে বিএনপির পানছড়ি সদর ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত। বুধবার (১৮ ডিসেম্বর) বেলা ১১টায় পানছড়ি উপজেলা বিএনপি দলীয় কার্যালয় এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি ও পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো. বেলাল হোসেন। সদর ইউনিয়ন বিএনপির সি. সহ-সভাপতি মো. রেজাউল আলম এর সভাপতিত্বে সভায় সভায় স্বাগত বক্তব্য রাখেন সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মোবারক হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ইউসুফ, সহ-সভাপতি মো. নুরুল কায়েস শিমুল, যুগ্ম সম্পাদক মো. আ. রহিম, দপ্তর সম্পাদক মো. সোলায়মান, যুব দলের যুগ্ম আহ্বায়ক মো. মহরম আলী।

বক্তারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি বাঙ্গালী প্রান প্রিয় নেতা ওয়াদুদ ভূঁইয়াকে নির্বাচিত করে এ পার্বত্য চট্টগ্রামের মানুষের মাঝে উন্নয়ন মূলক কাজ করার আহ্বান জানান। ওয়াদুদ ভুঁইয়াকে পাহাড়ের উন্নয়নের বিকল্প কেউ নেই। সবাই দলমত নির্বিশেষে এগিয়ে আসতে হবে। এছাড়াও বলেন, আওয়ামী লীগ বিভিন্ন ভাবে অপ্রচার চালিয়ে যাচ্ছে তাই সবাইকে সজাগ থাকতে হবে যেন কোনও ভাবেই তারা আর চক্রান্ত করতে না পারে।
মন্তব্য